মানিকগঞ্জে নিথরের একক মূকাভিনয়

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১২:৩০ এএম

মঞ্চ ও টিভিতে নিয়মিত অভিনয় করলেও মূকাভিনয় করে শিল্পাঙ্গনে নিজের নাম উজ্জ্বল করেছেন নিথর মাহবুব। শিশু-কিশোরদের মধ্যে পেয়েছেন মূকাকা হিসেবে বিশেষ পরিচিতি। আজ মূকাভিনয় করতে মানিকগঞ্জ যাচ্ছেন এই শিল্পী। ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে থাকছে তার এই একক মূকাভিনয় পরিবেশনা। বিদ্যালয়টির এসএসসি ৯৭ ব্যাচ তাদের ২৫ বছরপূর্তি উপলক্ষে বিদ্যালয়ের মাঠে ২৭ ও ২৮ জানুয়ারি দুদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বিকেল ৫.৩০ মিনিটে নিথর তার জনপ্রিয় মূকাভিনয়ের আইটেমগুলো পরিবেশন করবেন। তার পরিবেশনার পর একই মঞ্চে গাইবেন ক্লোজআপ তারকা রিংকু এবং ঢাকা ব্যান্ডের মাকসুদ। নিথর মাহবুব বলেন, ‘মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এর আগে একাধিকবার মঞ্চনাটক ও খ- মূকাভিনয় করেছি শিশু-কিশোরদের সংগঠন জেনেসিস থিয়েটারের হয়ে। তবে এবার একক পরিবেশনা করতে যাচ্ছি।’ এদিকে নিথর নতুন বছরের শুরুতেই দুটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন। ‘বসের চেয়ার’ ও ‘রোমান্টিক বাড়িওয়ালা’ নামের দুটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত