দীর্ঘদিন স্মার্টফোন ব্যবহারের ফলে স্পিকারে নোংরা জমতে শুরু করে। এর ফলে একদিকে যেমন ফোনের সাউন্ড কোয়ালিটি খারাপ হয়, অন্যদিকে স্বাস্থ্যের ওপরও পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। দীর্ঘদিন ঘরে ব্যবহারের কারণে স্পিকার গ্রিলে (চযড়হব ঝঢ়বধশবৎ এৎরষষ) জমতে থাকে ধুলো-ময়লা। এজন্য সার্ভিস সেন্টার অথবা মোবাইল রিপেয়ারিং শপে যেতে হবে না। ঘরে বসেই স্পিকার গ্রিল পরিষ্কার করার সহজ উপায় জেনে নিনÑ
ফোনের স্পিকারে নোংরা জমলে আওয়াজ অনেকটা কমে যেতে পারে। ফোনের স্পিকার গ্রিলে ছোট ছিদ্র থাকার কারণে সেখানে খুব সহজেই নোংরা জমতে শুরু করে। যত বেশি ধুলো স্পিকার গ্রিলে জমে ততই ফোনের আওয়াজ কম হবে। সাধারণ তুলোর বাড ব্যবহার করে ফোনের স্পিকার গ্রিল পরিষ্কার করা যেতে পারে।
এ ছাড়া চাইলে পুরনো টুথব্রাশ ব্যবহার করে ফোনের স্পিকার গ্রিল পরিষ্কার করা যাবে। যদিও ব্রাশ ব্যবহারের সময় খেয়াল রাখবেন যেন তা শুকনো হয়। ভেজা ব্রাশ ব্যবহার করলে ফোনে স্পিকার গ্রিল থেকে পানি ঢুকে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রে পাতলা ব্রাশ ব্যবহারের চেষ্টা করুন। শক্ত ব্রাশ ব্যবহার করলে ফোনের স্পিকারে ক্ষতি হতে পারে।
আরও চাইলে সুতির কাপড় ব্যবহার করে ফোনের স্পিকার গ্রিল পরিষ্কার করতে পারেন। সুতির কাপড় ব্যবহারে ফোনের স্পিকারে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। আবার স্পিকার গ্রিল পরিষ্কারের আগে ইঞ্জিনিয়ারের পরামর্শও নিতে পারেন। কিছু ক্ষেত্রে সঠিক সাবধানতা অবলম্বন না করলে ফোন পুরোপুরিভাবে খারাপ হতে পারে। তবে আপনি যদি ফোনের ওপরে একটি কভার ব্যবহার করেন, তবে সপ্তাহে অন্তত একবার কভার থেকে ফোন পৃথক করে কভার ও ফোন পরিষ্কার করুন। ফোনের কভারের মধ্যে ক্রমাগত ধুলো জমতে থাকে। দীর্ঘদিন ফোনে কভার পরিয়ে রাখলে ধুলোর ঘষায় ফোনে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি ফোন নিয়মিত পরিষ্কার করেন তবে নতুনের মতোই থাকবে আপনার ফোন। বিশেষ করে আপনার ফোনের পেছনে যদি প্লাস্টিক ফিনিশ থাকে তবে এই সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। তাই স্পিকার গ্রিল পরিষ্কারের সঙ্গে সঙ্গেই ফোনের কভার খুলে পরিষ্কার করতে ভুলবেন না।
