ফাইনালে ওঠা হলো না রোনালদোর

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১২:৪৯ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিল আল নাসর। বৃহস্পতিবার আল ইত্তিহাদ ৩-১ গোলে হারিয়েছে আল নাসরকে। নাসর কোচ রুডি গার্সিয়া বলছেন, রোনালদোর গোলের সুযোগ মিস ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

নতুন ক্লাবের হয়ে দুই ম্যাচ খেলে ফেললেও এখনো গোল পাননি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। প্রথমার্ধে সহজ একটি সুযোগ পেয়েছিলেন সিআরসেভেন। কোচ গার্সিয়া বলেন, ‘ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে প্রথমার্ধে রোনালদোর মিস। আল ইত্তিহাদ প্রথমার্ধে আমাদের চেয়ে ভালো খেলেছে।’ নাসরের পরবর্তী ম্যাচ সৌদি প্রো লিগে আগামী শুক্রবার, আল ফাতেহ-এর বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত