রিজওয়ানার ওপর হামলা

চসিক কাউন্সিলর জসিমকে প্রধান করে মামলা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৩:২৩ এএম

পাহাড় কেটে খাল ভরাট ও স্থাপনা নির্মাণের স্থান পরিদর্শনে গিয়ে হামলার ঘটনায় মামলা করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরুল আলম জসিমকে প্রধান আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিএমপির আকবর শাহ থানায় এ মামলা দায়ের করা হয়।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী) এ কে এম মহিউদ্দিন সেলিম দেশ রূপান্তরকে বলেন, এজাহারে কাউন্সিলর জসিমসহ সাত জনের বিরুদ্ধে বাধা প্রধান, অভিযোগ, অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ি আটকে দেওয়া, গাড়িতে পাথর ছোড়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে।

 মামলার তদন্ত কর্মকর্তা এ বিষয়ে কাজ করছেন। গতকাল শুক্রবার এ প্রতিবেদনে রিপোর্ট লেখা পর্যন্ত এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেলার কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে কালির ছাড়া খাল ভরাট করে স্থাপনা নির্মাণের স্থান পরিদর্শনে যান রিজওয়ানা হাসান। সেখানেই স্থানীয় কাউন্সিলরের লোকজনের বাধা ও হামলার শিকার হন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত