শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ৪১তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সভাপতি মো. রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। এশিয়ান শিপার্স অ্যালায়েন্স (এএসএ) এবং গ্লোবাল শিপার্স অ্যালায়েন্সের (জিএসএ) সঙ্গে কাউন্সিলের কর্মকা-ের সম্পৃক্ততা ও অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৪০তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন-২০২২ এবং ২০২১-২০২২ অর্থবছরের অডিট ব্যালেন্স শিট ও হিসাব বিবরণী অনুমোদিত হয় এবং ২০২২-২০২৩ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়। সভায় এসবিসির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান এ কে এম আমিনুল মান্নান (খোকন) ও অন্যান্য পরিচালকসহ উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
