অংশীজনের ভাবনা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:৩৭ পিএম

চট্টগ্রামের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়সাধন করে মাস্টারপ্ল্যানের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামকে একটি টেকসই মহানগরীতে পরিণত করতে হবে।

ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী

মাস্টারপ্ল্যানে কমপক্ষে ২২ শতাংশ খোলা জায়গা (খেলার মাঠ, উন্মুক্ত স্থান, বনায়ন ও বিনোদনপার্ক) রাখা প্রয়োজন। একইসঙ্গে আইন প্রয়োগের মাধ্যমে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নিশ্চিত করা না গেলে এই শহর অরাজকতা এবং জীর্ণ শহরে পরিণত হবে।

এম এ লতিফ

সংসদ সদস্য, চট্টগ্রাম-১১

মাস্টারপ্ল্যান একটি শহরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দলিল, প্ল্যানিংকে যেকোনো কর্মকা-ের ‘হাফ অফ দ্য ওয়ার্ক’ বলা হয়। সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ছোট-বড় উন্নয়ন পর্যালোচনা করে জাতীয় উন্নয়নকে যুগোপযোগী করে ত্বরান্বিত করার মাধ্যমে মাস্টারপ্ল্যান শতভাগ কার্যকর হয়।

রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান

চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

স্মার্ট নগরীর জন্য স্মার্ট মাস্টারপ্ল্যান প্রয়োজন। কিন্তু তা প্রণয়ন করতে গিয়ে আগের (১৯৯৫ সালের মাস্টারপ্ল্যান) প্ল্যানকে নতুন করে সংযোজন-বিয়োজন করা যেতে পারে। একই সঙ্গে তা বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

মাহবুবুল আলম

প্রেসিডেন্ট, চিটাগাং চেম্বার

সাবেক চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্র

নগরীতে অবস্থিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বল্প ভাড়ার বাসস্থানের নীতিমালা মাস্টারপ্ল্যান রাখা প্রয়োজন। একইসঙ্গে পূর্ববর্তী জিআইএসের তথ্য পুনরায় পর্যালোচনা করে আরও নির্ভুল করা দরকার।

প্রকৌশলী দেলোয়ার মজুমদার

সদস্য, সিডিএ’র নগর উন্নয়ন কমিটি

টানেলের মাধ্যমে চট্টগ্রাম ‘ওয়ান সিটি টু টাউনের’ মেগাসিটিতে রূপান্তর হতে যাচ্ছে। তাই এ শহরের মাস্টারপ্ল্যান হওয়া উচিত দীর্ঘমেয়াদি। তবে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের পাশাপাশি প্রয়োজনে তা পুনর্মূল্যায়নের (রিভিউ) সুযোগ রাখতে হবে।

গিয়াস উদ্দিন

প্যানেল মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন

মাস্টারপ্ল্যানে শিশুদের বিনোদনের জন্য পর্যাপ্ত স্থান সংরক্ষণ, পাহাড় ও জলাধার রক্ষা করতে হবে। একইসঙ্গে মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন নিশ্চিত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) সমন্বিতভাবে কাজ করতে হবে।

মোবারক আলী

৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত