নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, আমরা বর্তমান কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আশাবাদী সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। বিশেষ করে প্রধান দুটি দল বা দুই পক্ষ মাঠে না থাকলে নির্বাচন ভালো হবে না। এ জন্য আমরা প্রথম থেকে আহ্বান করে আসছি, সবাই যেন এ নির্বাচনে অংশ নেয়। কারণ নির্বাচনে অংশগ্রহণ করা তাদের দায়িত্ব।
গতকাল রবিবার দুপুরে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে শ^শুর বীর মুক্তিযোদ্ধা এম সফিউল্ল্যাহর স্মরণে ব্যক্তি উদ্যোগে দুস্থ অসহায় পরিবার ও এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী সালমা রূপালীসহ অন্যরা।
নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘ইভিএম ও ব্যালট দুটির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
