শুধুমাত্র জ্ঞানভিত্তিক শিক্ষা এ যুগে অচল : শিক্ষামন্ত্রী

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৬:৩৪ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শুধুমাত্র জ্ঞানভিত্তিক শিক্ষা এ যুগের জন্য অচল। তাই এমন শিক্ষাব্যবস্থা তৈরি করতে হবে যাতে সেই শিক্ষা দিয়ে এই যুগে এবং ভবিষ্যতে চলতে পারবে। সেটি করতে হলে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। আমরা সোনার বাংলা গড়তে চাই। কিন্তু অচল নাগরিক দিয়ে সেই সোনার বাংলা হবে না। সোনার মানুষ হবে সৎ, সহমর্মী, অসাম্প্রদায়িক, মানবিক এবং অন্যের সঙ্গে কাজ করতে পারা মানুষ।’

গতকাল সোমবার দুপুর ২টায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০৩ কৃতী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী।

পাঠ্যবইয়ে ভুলের বিষয়ে তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষাক্রমের রূপান্তর এ বছর থেকেই করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত