কাতার বিশ্বকাপ

নির্মাণকাজে বাংলাদেশি অভিবাসী নিহতের তথ্য চায় হাইকোর্ট

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৬:৩৪ এএম

গত বছরের মধ্য ডিসেম্বরে শেষ হওয়া কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন উপলক্ষে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত স্টেডিয়াম ও অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে কত সংখ্যক বাংলাদেশি অভিবাসী কাজ করেছেন এবং কতজন হতাহত হয়েছেন তার তালিকা চেয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে এ নির্মাণকাজে প্রচণ্ড গরম ও বৈরী পরিবেশে কাজ করতে গিয়ে ৪৫০ বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর যে তথ্য সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে আদালত। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কাতারে বাংলাদেশ দূতাবাসকে এ প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। রুলে ৪৫০ বাংলাদেশির মৃত্যুর তথ্য সঠিক হলে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত