দীর্ঘমেয়াদি বিনিয়োগ

বন্ড ইস্যু করতে পারবে আর্থিক প্রতিষ্ঠান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১ এএম

দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি উৎস থেকে তহবিল সংগ্রহ না করে আন্তঃব্যাংক লেনদেনসহ বিভিন্ন স্বল্পমেয়াদি উৎস থেকে তহবিল সংগ্রহ করে। এসব অর্থ দিয়ে লিজ অর্থায়নের মতো দীর্ঘমেয়াদি বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান তহবিলের পরিপক্বতা অমিলের কারণে আন্তঃব্যাংক লেনদেনের দায় ও আমানতকারীদের অর্থ মেয়াদ শেষে পরিশোধে ব্যর্থ হচ্ছে, যা প্রত্যাশিত নয়।

এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত