রামদাসহ আটক যুবককে ছেড়ে দিল পুলিশ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৫ এএম

গাজীপুরের টঙ্গীতে রামদাসহ আটক যুবককে থানায় ১৫ ঘণ্টা আটকে রাখার পর মোটা অঙ্কের টাকা লেনদেনের পর থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে মাছিমপুর এলাকায় মোবাইল চুরির অভিযোগ তুলে দুই যুবককে রাস্তায় ফেলে বেদম পিটুনি দেয় একদল যুবক। প্রতিবাদ করায় স্থানীয় যুবক বাবলুকে পিটিয়ে গুরুতর আহত করে যুবকরা। দুটি রামদাসহ আমিনুল হক নয়ন (২৮) নামে এক যুবককে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে আটক করেন টঙ্গী পূর্ব থানার এসআই সাব্বির রহমান। পরে ১৫ ঘণ্টা থানাহাজতে আটক রেখে মোটা অঙ্কের টাকা লেনদেনের পর শনিবার বিকেল ৪টার দিকে নয়নকে ছেড়ে দেয় পুলিশ। মারামারির ঘটনায় আহত বাবলুকে চিকিৎসা খরচ বাবদ ৫০ হাজার টাকা দিয়ে স্থানীয় এক ছাত্রলীগ নেতার মধ্যস্থতায় এসআই সাব্বির রহমানের কক্ষে আপস-মীমাংসা হলে ছাড়া পায় নয়ন। মারামারির ঘটনায় আহত বাবলু জানান, স্থানীয় নেতাদের অনুরোধে বিষয়টি থানায় আপস করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত