সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৭ এএম

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ‘বাংলা সংস্করণ’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ভাষার মাসের প্রথম দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন করেন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোয়াজ্জেম হোছাইন উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট একটি তথ্য বহুল, জনমুখী ও জনবান্ধব ওয়েব পোর্টাল। দেশের আপামর জনসাধারণ, বিচারপ্রার্থী, আইনজীবী, আইনের শিক্ষার্থী ও গবেষকসহ দেশ ও দেশের বাইরে যেকোনো ব্যক্তি ওই ওয়েবসাইট থেকে সুপ্রিম কোর্টের মামলা সংক্রান্ত ও অন্যান্য তথ্য পেতে পারেন। তবে বাংলা সংস্করণ না থাকায় অনেকেরই এ ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে বেগ পেতে হতো। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে মহান ভাষার মাসের প্রারম্ভে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত