মুদ্রা প্রতারক চক্রের ৩ জন গ্রেপ্তার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩০ পিএম

চট্টগ্রামে নকল ধাতব মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরের বিবিরহাট কাঁচাবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ধাতব মুদ্রা বানানোর সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হয়েছেন, পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচাবাজার এলাকার রফিকুল ইসলাম (৫৫), সিলেটের গোলাপগঞ্জ থানার দাড়ীপাতন গ্রামের শাহেদ আহমদ খান (৪৪) ও সীতাকুণ্ড থানার দক্ষিণ রহমত নগর গ্রামের মোহাম্মদ আলমগীর (৩৭)।

মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্র। তাদের হেফাজতে থাকা ব্রিটিশ আমলের কথিত মুদ্রার অলৌকিক ক্ষমতা আছে বলে প্রচার করে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এদের কাজ। কথিত মুদ্রাগুলো এরা নিজেরাই তৈরি করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত