রূপায়ণ সিটি উত্তরায় সাকিবের ফরচুন বরিশাল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০১ এএম

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে টিম ফরচুন বরিশাল। গতকাল বৃহস্পতিবার দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় ফরচুন বরিশাল টিমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান।

এরপর ফরচুন বরিশালের ক্যাপ্টেন সাকিব আল হাসান, ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আফগানিস্তানের ক্রিকেটার করিম জান্নাত, পাকিস্তানের ক্রিকেটার ইফতেখার আহমেদ ও ইবাদত হোসেনসহ টিম বরিশালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রূপায়ণ সিটি পরিদর্শন করান রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমান।

এরপর ক্রিকেটারদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এ সময় উপস্থিত কুয়েতের অ্যাম্বাসাডর গ্রুপের কো-চেয়ারম্যান ওয়ালিদ মুকাই আলী এবং রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল এবং গ্রুপ মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী।

রূপায়ণ সিটিতে পরিদর্শন শেষে সাকিব আল হাসান বলেন, ‘রূপায়ণ সিটিতে এসে এর নানান সুযোগ-সুবিধা দেখে আমি মুগ্ধ। এখানে না এলে বিশ্বাসই হতো না এত সুন্দর একটা স্থাপনা রয়েছে আমাদের এই ঢাকা শহরে।’

অন্যদিকে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কেউ যদি আবাসস্থলের চিন্তা করেন তবে রূপায়ণ সিটি আদর্শ জায়গা।’

ক্রিকেটার ইবাদত হোসেন বলেন, ‘রূপায়ণ সিটির খোলামেলা জায়গা, সুপ্রশস্ত রাস্তা, বাচ্চাদের খেলার মাঠ, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এ সবকিছুই আসলে এই সিটিকে আলাদা করেছে সবার থেকে।’

রূপায়ণ সিটি উত্তরা ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশের প্রথম লাক্সারি মেগা গেটেড কমিউনিটি যার একাংশ ইতিমধ্যেই ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি অংশগুলোও দ্রুত হস্তান্তরের উদ্দেশ্য প্রস্তুত হচ্ছে। স্কাই ভিলা, কন্ডো অ্যাপার্টমেন্ট এবং ম্যাক্সাসের মতো মিক্সড ইউজ এক্সপেরিয়েন্স মেগা মল নিয়ে তৈরি হচ্ছে এই মেগা গেটেড কমিউনিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত