বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শর্ত পূরণসহ সার্বিক বিষয় মূল্যায়ন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে স্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সনদপত্র দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতামত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ১০ ধারা অনুযায়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য এ সনদপত্র প্রদান করা হয়।
২০০২ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে ২১ বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সব নিয়মকানুন ও নির্দেশিকা অনুসরণ করে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত দুই বছর ধরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুনঃপুনঃ পরিদর্শন ও পরামর্শ সাপেক্ষে এ মতামত প্রদান করে। ২০০২ সালে পথচলা শুরু করা বিশ্ববিদ্যালয় আজ ২১ বছর শেষে দেশ ও দেশের বাইরে সগৌরবে নিজেদের মেধার পরিচয় দিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি
