বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আয়োজনে দেশি-বিদেশি ২০০০ অংশগ্রহণকারীদের নিয়ে ২১.১ এবং ৭.৫ কিলোমিটারের দুটি ইভেন্টে মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণীর প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের জাতীয় পতাকাকে ধারণ করে বিশ্বের বিভিন্ন শহরে বিমান যাবে। উন্নত এয়ারপোর্টগুলোতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে বিমানের টরন্টো ফ্লাইট চালু হয়েছে। দ্রুতই নারিতায় ফ্লাইট চালু হবে।’ গত শুক্রবার রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে সকাল ৬টায় প্রতিযোগিতা শুরু হয়। ম্যারাথন শেষে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে রাতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।
×
