শ্রীলঙ্কাকে দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪১ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কাকে ধার দেয়া অর্থ ফেরত পাবে বলে আশা করা হচ্ছে।

রবিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শ্রীলঙ্কা ধীরে ধীরে ভালো করছে। তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে।’

এর আগে বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলারের ঋণ পরিশোধের জন্য আরো ছয় মাস সময় দেয়। তবে দ্বীপ দেশটি দীর্ঘায়িত অর্থনৈতিক সংকটের কারণে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করে।

বন্ধুপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশ ২০২১ সালে একটি মুদ্রা বিনিময় ব্যবস্থার অধীনে নগদ অর্থহীন শ্রীলঙ্কাকে ঋণ সহায়তা করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত