ভালোবাসা দিবসে ডেইজির নতুন গান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২০ পিএম

আসছে ভালোবাসা দিবসকে ঘিরে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী তাহমিনা জাদীদ ডেইজি। গানের শিরোনাম ‘প্রতারক’। গানটির কথা লেখার পাশাপাশি এর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শেখ জসীম।

সম্প্রতি মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে গান ভিডিওটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন জাফর ফিরোজ।

ভালোবাসার মানুষের সাথে স্বপ্ন ভঙ্গ ও প্রতারণার গল্প উঠে এসেছে এই গানে, এমনটা জানিয়ে ডেইজি বলেন, প্রেম বিরহ দুইই ভালোবাসার গল্পে থাকে কেবল প্রতারণা মানুষকে কুড়ে কুড়ে খায়। নতুন প্রজন্ম এই গান থেকে নতুন বার্তা পাবে বলে মনে করি।

আগামী ১২ ফেব্রুয়ারি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গান ভিডিওটি উন্মুক্ত হবে। এছাড়াও ভালোবাসা দিবসে বিভিন্ন চ্যানেলে গানটি সম্প্রচারিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত