বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থায় কর্মরত বিজ্ঞানী-কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ৬ উইকেটের বিশাল ব্যবধানে স্বাগতিক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে হারিয়ে টিম বিএডিসি শিরোপা জেতে। তাদের অভিনন্দন জানিয়েছেন বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) আব্দুল্লাহ সাজ্জাদ। সেই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে শুভেচ্ছা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
×
