ইসলামী ব্যাংকের বার্ষিক প্রীতিমিলনী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৬ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বার্ষিক প্রীতিমিলনী ও বনভোজন গত শনিবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক প্রফেসর ড. সিরাজুল করিম, মো. জয়নাল আবেদীন ও মোহাম্মদ নাসির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত