বিভিন্ন দেশে বিপুল অর্থপাচার হচ্ছে: কৃষিমন্ত্রী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৪ পিএম

কানাডার বেগমপাড়া ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থপাচার হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

সোমবার ঢাকায় এক সেমিনারে তিনি বলেন, ‌‘এখন যে কেউ সহজে আন্ডার এবং ওভার-ইনভয়েসিংসহ বিভিন্ন উপায়ে বিদেশে অর্থপাচার করতে পারে। এটা কঠোরভাবে বন্ধ করা উচিত’।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘রাজস্ব সম্মেলন-২০২৩’ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ কাস্টমস: চ্যারিয়ট অব স্মার্ট বাংলাদেশ বিল্ডিং’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।

সেখানে কৃষিমন্ত্রী বলেন, দেশ থেকে অর্থপাচার রোধে এনবিআর কর্মকর্তাদের ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে আগের বছরের তুলনায় রাজস্ব অনেক বেড়ে গেলেও কর-জিডিপি অনুপাতের তুলনায় তা খুবই কম।

আব্দুর রাজ্জাক আরো বলেন, ‘এ অনুপাত বাড়াতে হবে। আয়কর আদায়ে আমরা এখনো সফল হতে পারিনি। তাই রাজস্ব বিভাগের সক্ষমতা ও দক্ষতাও বাড়াতে হবে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত