চলে গেলেন সুরকার আনোয়ার জাহান নান্টু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫ এএম

বীর মুক্তিযোদ্ধা ও সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু মারা গেছেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন খ্যাতিমান এই সংগীত পরিচালক। গত রবিবার রাত আড়াইটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৮ বছর বয়সে তিনি মারা যান। নিহতের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। 

গতকাল সোমবার বাদ জোহর মগবাজার বড় মসজিদে আনোয়ার জাহান নান্টুর জানাজা অনুষ্ঠিত হবে। তিনি চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ভাই ও ছোটপর্দার নির্মাতা সাগর জাহানের বাবা। আনোয়ার জাহান নান্টু চলচ্চিত্রে দুশর বেশি গান উপহার দিয়েছেন। চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের জন্যও তিনি তৈরি করেছেন অসংখ্য গান। প্রেমের সমাধি ভেঙে, তুমি আমার মনের মাঝি, আমার পরান পাখি, চোখের জলে আমি ভেসে চলেছিসহ অসংখ্য জনপ্রিয় গানের সংগীত পরিচালক ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত