ম্যানসিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভাঙার অভিযোগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১০ এএম

চার বছর ধরে চলা তদন্তের পর ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভাঙার অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ কর্র্তৃপক্ষ। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০০ এর বেশি নিয়ম ভেঙেছে দলটি। সিটির বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজস্ব সংক্রান্ত আর্থিক তথ্য, কোচ ও খেলোয়াড়দের পারিশ্রমিকের বিবরণ, উয়েফার নিয়ম লঙ্ঘন এবং প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা না করার সঙ্গে সম্পর্কিত।  দোষী প্রমাণিত হলে সিটির পয়েন্ট কাটা, দ্বিতীয় বিভাগে অবনমন কিংবা শিরোপা কেড়ে নেওয়ার মতো কঠিন শাস্তি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত