ভালোবাসা দিবস উপলক্ষে জমজমাট অফার নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। বিভিন্ন মার্চেন্ট থেকে কেনাকাটা করলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। এ ছাড়া প্রতিদিন সর্বোচ্চ টাকার কেনাকাটা করা গ্রাহক পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট। ৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভালোবাসা দিবস উপলক্ষে নগদের ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করলে নগদ ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। নগদ অ্যাপ অথবা *১৬৭* ডায়াল করে এ কেনাকাটা করা যাবে। পাশাপাশি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও উপভোগ করা যাবে দারুণ এ ছাড়। এ ছাড়াও ৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহক পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট। নির্দিষ্ট কিছু মার্চেন্টের ক্ষেত্রে ক্যাশব্যাক অফারটি ১৯ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। বিজ্ঞপ্তি।
×
