চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ওয়ানডে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৩ এএম

আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে মে মাসে, ইংল্যান্ডের এসেক্স কাউন্টি ভেন্যু চেমসফোর্ডে। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস। মে মাসে বৃষ্টিবহুল আবহাওয়ার কারণে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সিরিজটি আয়োজন করতে চাইছিল ইংল্যান্ডে। কারণ বাংলাদেশকে ৩-০তে হারাতে পারলে আয়ারল্যান্ডের সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা সম্ভব। আর ঘরের মাঠে বৃষ্টিতে কোনো ম্যাচ যাতে প- না হয়, তা নিশ্চিতেই ম্যাচগুলো ইংল্যান্ডে আয়োজনের ভাবনা আয়ারল্যান্ডের। বিসিবিও সায় দিয়েছে এতে, তাই চেমসফোর্ডে ৯, ১২ ও ১৪ মে হবে ওয়ানডেগুলো। ৭ তারিখে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। করোনার কারণে সিরিজটা আগে খেলা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত