অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম গত ৭ ফেব্রুয়ারি ২০২১ সালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। যোগদানের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মানিত সচিবের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ‘আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন ও যাত্রীসেবার মান উন্নয়ন’এই ব্রত নিয়ে তিনি কাজ শুরু করেন। তারই হাত ধরে একসময়ের জরাজীর্ণ ও অলাভজনক প্রতিষ্ঠান বিআরটিসি আজ সার্বিকভাবে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।
বিআরটিসি একটি রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা এবং এর কর্মপরিবেশ দেশের অন্য সকল প্রতিষ্ঠান হতে সম্পূর্ণ ভিন্ন। শত প্রতিকূল পরিবেশ থাকা অবস্থায় এবং নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে সততা, প্রজ্ঞা ও মেধা দিয়ে জরাজীর্ণ ও অলাভজনক প্রতিষ্ঠানকে সার্বিকভাবে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায় বর্তমান চেয়ারম্যান তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত। বিজ্ঞপ্তি
