দুটি পাঠ্যপুস্তক প্রত্যাহার, অন্য দুটি প্রয়োজনীয় সংশোধন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৩ পিএম

২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের 'অনুসন্ধানী পাঠ' পাঠ্যপুস্তক দুটি পাঠদান থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আজ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া ওই দুই শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের 'অনুশীলনী পাঠ' এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান 'অনুসন্ধানী পাঠ' পাঠ্যপুস্তকগুলোর কিছু অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। আর এই সংশোধনীগুলো খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে।

তবে ওই পাঠ্যপুস্তকগুলোর অন্যান্য অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে বলেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত