আমানসিম দ্বিতীয় ভিআরএম এর উদ্বোধন

উৎপাদন ক্ষমতা বাড়ল আরও ৫০০০ টন প্রতিদিন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৭ পিএম

প্রায় ৫ শতাধিক ডিলার, করপোরেট কাস্টমার ও আমান সিমেন্টের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে অতি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল আমান সিমেন্টের ২য় ভিআরএম এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানের স্লোগান ছিল, ‘অসীম সম্ভাবনার পথে দেশ গড়ি প্রতিদিন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে আমান সিমেন্টের সম্মানিত চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সৈয়দ আবু আবেদ সাহের বলেন, আমানসিম ইউনিট-২; দৈনিক আরও ৫ হাজার টন উৎপাদন সক্ষমতা বাড়িয়ে সম্পূর্ণ ক্যাপাসিটি, অর্থাৎ দৈনিক ১০ হাজার টন বা ২ লাখ ব্যাগ উৎপাদন এর মাধ্যমে নতুন স্বর্ণযুগে প্রবেশ করতে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশ এগিয়ে নেওয়ার জন্য শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার বদলে দিচ্ছে দেশ। সরকার এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছে। আমান সিমেন্টের নতুন উদ্যমে পথ চলার জন্য রইল শুভকামনা।

আমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, জন্মলগ্ন ১৯৮৪ সাল থেকেই আমান গ্রুপ মানুষের জন্য, দেশের গড়ার জন্য নিবেদিত। ১৭ হাজারের অধিক মানুষের কর্মসংস্থানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে খাদ্য, বস্ত্র ও বাসস্থানসহ বাণিজ্যের বিভিন্ন শাখায় নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমান গ্রুপ প্রতিনিয়ত কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় জার্মান প্রযুক্তির দুইটি ভিআরএম এর মাধ্যমে সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের সিমেন্ট মার্কেটের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমানসিম বড় ভূমিকা রাখতে পারবে।

এই কার্যক্রমে মুখ্য ভূমিকা পালনকারী আমানসিমের সম্মানিত ডিলার, কর্পোরেট কাস্টমার এবং রিটেইলারগণসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশ গড়ার প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত