সচেতন সবাই যেন দেহদানে এগিয়ে আসেন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৯ পিএম

সচেতন সব মানুষ যেন দেহদানে এগিয়ে আসেন বলে জানিয়েছেন সারাহ ইসলামের কিডনি গ্রহণকারী শামীমা আক্তার। তিনি বলেছেন, আল্লাহ যেন সারাহ ইসলামকে বেহেশত নসিব করেন।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত ১৮ জানুয়ারি ব্রেন ডেথ ঘোষিত সারাহ ইসলামের দুটি কিডনি এবং দুটি কর্নিয়া চারজনের শরীরে প্রতিস্থাপন করা হয়। শামীমা আক্তার ছিলেন কিডনি গ্রহীতাদের একজন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সারাহ ইসলামের মা শবনম সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত