টস জিতেছে রংপুর, নামছে ফিল্ডিংয়ে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৬ পিএম

প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্স হেরেছিল টসভাগ্যে। পরে ম্যাচটিও তারা হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। ফলে ফাইনালে খেলার অপেক্ষা তাদের বেড়েছে। আজ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হচ্ছে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও ভাগ্য বদলায়নি সিলেটের। আজও তারা রংপুর রাইডার্সের কাছে হেরে গেছে টসভাগ্যে।

দ্বিতীয় কোয়ালিফায়ারটা দুই দলের কাছেই বাঁচা-মরার। যার জিতবে, তারাই খেলবে ফাইনালে। হারলেই নিশ্চিত হবে বিদায়। এমন ম্যাচেও টস হেরে আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে সিলেট স্ট্রাইকার্সকে।

লিগ পর্বে দুর্দান্ত ফর্মে থাকা সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট তালিকার শীর্ষে থেকে নিশ্চিত করেছিল প্লে অফ। তবে প্রথম কোয়ালিফায়ারেই তারা হেরে যায় কুমিল্লার কাছে। আজ তাদের সেই ব্যর্থতা ঘোচানোর দিন, প্রথমবার ফাইনালে ওঠার মাহেন্দ্রক্ষণ। অন্যদিকে আরও একবার ফাইনালের হাতছানি রংপুর রাইডার্সের সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত