সৌদি আরবে মানব পাচার চক্রের অন্যতম হোতা নজরুল ইসলাম লিমনসহ (৪২) পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার অন্য চারজন হলো বাদল আকন (৪০), হেলাল উদ্দিন (৩২), আবদুর রহমান রিপন (৩৮) ও মাসুদ আলম (২৬)।
গত সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স না থাকার পরও চক্রটি মানুষকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সৌদিতে পাঠানোর পর তাদের সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদের পাসপোর্ট ও টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে ঘরে আটক করে রাখা হয়।
