বুশরাকে অব্যাহতি

প্রতিবেদনে না-রাজি দেবেন ফারদিনের বাবা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৪ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে না-রাজি দেবেন মামলার বাদী ফারদিনের বাবা নূর উদ্দিন রানা। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলামের আদালতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তবে প্রতিবেদনের ওপর না-রাজি আবেদন দেবেন বলে সময়ের আবেদন করেন নূর উদ্দিন রানা। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ মার্চ তারিখ নির্ধারণ করে। এদিন জামিনে থাকা বুশরার পক্ষে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করে। গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের জিআরও শাখায় বুশরাকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দেয় ডিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত