আরলা ফ্যাক্টরি পরিদর্শনে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৮ পিএম

ইউরোপীয় পরিচলন কর্মপদ্ধতি সম্পর্কিত অভিজ্ঞতা গ্রহণে অতি সম্প্রতি আরলা ফুডস বাংলাদেশ লি. এর গাজীপুরে অবস্থিত ফ্যাক্টরিতে পরিদর্শন করে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ এর কর্মকর্তারা। এই প্রথমবারের মতো একটি ভিন্ন ব্যবসা খাতের প্রতিষ্ঠান আরলা বাংলাদেশের ফ্যাক্টরি পরিদর্শন করে।

এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিলো কাজী ফুড ইন্ডাস্ট্রিজ এর কর্মকর্তাদের সঙ্গে ফ্যাক্টরি পরিচলন সম্পর্কিত ইউরোপীয় কর্মপদ্ধতি নিয়ে আলোচনা ভিত্তিক অভিজ্ঞতা প্রদান করা।

পরিদর্শনের আলোচ্য বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল উৎপাদন এবং পরিচলন পদ্ধতি ও অনুবর্তিতা, স্বাস্থ্যবিধি নীতিমালা এবং গুণমান নিশ্চিতকরণ বিভিন্ন পরীক্ষা পদ্ধতি।

আলোচনায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজ থেকে উপস্থিত ছিলেন হেড অফ অপারেশনস নীরেন্দু চক্রবর্তী, ইআর অ্যান্ড অ্যাডমিন সিনিয়র ম্যানেজার এ বি এম গোলাম কিবরিয়া ভূঁইয়া, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. নাসির উদ্দীন এবং কিউএ ম্যানেজার সৌমেন সরকার।

এই পরিদর্শন নিয়ে আরলা ফুডস বাংলাদেশ এর হেড অফ অপারেশনস রাজিব জনি বলেন, খাত ভিন্ন একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ রকম একটি সহযোগিতা মূলক উদ্যোগ পরিচালনা করার অভিজ্ঞতা আরলা বাংলাদেশ এর এই প্রথম। আমি আশা করছি আমাদের সম্মানিত অতিথিদের জন্য এই উদ্যোগটি সন্তোষজনক ছিল।

কাজী ফুড ইন্ডাস্ট্রিজ এর হেড অফ অপারেশনস নীরেন্দু চক্রবর্তী বলেন, আমাদের আমন্ত্রণ জানানো এবং আমাদের কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরার জন্য আমরা আরলা ফুডস-কে ধন্যবাদ জানাই। ইউরোপীয় কর্মপন্থায় একটি ফ্যাক্টরি পরিচালনা দর্শন আমাদের জন্য চমৎকার একটি অভিজ্ঞতা ছিল।

আরলা ফুডস বাংলাদেশ লি. এবং গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্যাকেজিং ফ্যাক্টরি ২০১৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে । প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে বর্তমানে রয়েছে ডানো পাওয়ার এবং ডানো ডেইলি পুষ্টির মত দারুণ জনপ্রিয় সব দুধের ব্র্যান্ড, যা প্রতি মাসে লাখো বাংলাদেশি ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে দুধের পুষ্টির চাহিদা পূরণ করে চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত