দেশে প্রতি বছরই ক্যানসার আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেছেন, দ্রুততম সময়ে শনাক্তের পাশাপাশি উন্নত চিকিৎসা পেলে ৭০ শতাংশ ক্যানসারে আক্রান্ত শিশু সেরে উঠতে পারে। গতকাল বুধবার আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস উপলক্ষে ‘বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ইন চিলড্রেন অ্যান্ড ক্যানসার ভ্যাকসিন ইন চাইল্ডহুড ম্যালিগন্যান্সি’ শীর্ষক এক সেমিনারে চিকিৎসকরা এ কথা বলেন। সেমিনারে শিশু হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ টি এম আতিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদও বক্তব্য রাখেন।
×
