বিকাশের সঙ্গে গ্রামীণফোনের পার্টনারশিপ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৬ পিএম

সম্প্রতি দেশের সবচেয়ে বড় এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে পার্টনারশিপ করেছে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। এর মাধ্যমে গ্রামীণফোন বিকাশকে নিজেদের পছন্দের পেমেন্ট পার্টনার হিসেবে ঘোষণা দিয়েছে। এখন গ্রামীণফোনের গ্রাহকরা সহজেই মাইজিপি অ্যাপ থেকে একটি ট্যাপে বিকাশের মাধ্যমে দ্রুত ও স্বাচ্ছন্দ্যদায়ক উপায়ে পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর জিপিহাউজে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই সেবার উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম ও চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব এবং বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা ও প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত