বিএইচবিএফসি চেয়ারম্যান সেলিমের পুনর্নিয়োগ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৭ পিএম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিনকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ করেছে। দেশের বিশিষ্ট এ হিসাববিজ্ঞানীর এ পুনর্নিয়োগ বর্তমান নিয়োগের মেয়াদ সমাপ্তির পর থেকে কার্যকর হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি বর্তমান নিয়োগের মেয়াদ সমাপ্ত হবে।

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সহসভাপতি সেলিম উদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি রূপালী ইনভেস্টমেন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত