করাচির পুলিশ সদর দপ্তরে টিটিপির হামলা, নিহত ৬

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৫ এএম

পাকিস্তানের করাচিতে পুলিশ সদর দপ্তরে হামলা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে শারায় ফয়সাল এলাকার সদর দপ্তরে এ হামলা শুরু হয়। এতে পুলিশ ও রেঞ্জারসহ তিনজন মারা গেছেন বলে সিন্ধ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১১ জন। এ ছাড়া তিনজন হামলাকারী নিহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। খবর বিবিসি বাংলার।

নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, সেখানে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় এবং সম্ভবত একাধিক গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। দুপক্ষের মধ্যে গোলাগুলির সময় পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা কর্মীরা বাতি নিভিয়ে দেন এবং ভেতরে ঢোকার দরজা অবরুদ্ধ রাখেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত