প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্যও এ ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। এ ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।
Out of hand
নাগালের বাইরে, ভাবার সময় না নিয়েই
Examples
a. Things were getting a bit out of hand at the picket line.
বিক্ষোভ সমাবেশের পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে।
b. They rejected negotiations out of hand.
তারা চিন্তাভাবনার জন্য সময় ব্যয় না করেই সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
c. The football fans have got completely out of hand.
ফুটবল সমর্থকরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
d. Unemployment is getting out of hand.
বেকারত্ব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
By hand
হাতে তৈরি, হাত দ্বারা (কোনো কাজ সম্পন্ন করা), যন্ত্র দ্বারা তৈরি নয় মানুষের তৈরি
Examples
a. I always wash my delicate clothing by hand to make sure the fabric doesn’t shrink
আমার সূক্ষ্ম কাপড়ের পোশাকগুলো যেন কুঁচকে না যায় সেজন্য আমি সব সময় (সেগুলো) নিজের হাতে ধুই।
b. This toy was made by hand.
এই খেলনা ছিল হাতের তৈরি।
c. The screws can be undone by hand.
স্ক্রুটি হাত দিয়েই খুলে ফেলা যাবে।
d. The package had been delivered by hand..
জিনিসটি হাতে হাতেই পৌঁছে দেওয়া হয়েছে।
