প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৫ পিএম

সাধারণ জ্ঞান

১. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর : নুরুল আমিন।

২. ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়’ এটি কার উক্তি?

উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহ (২১ মার্চ ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে এক ভাষণে পাকিস্তানের স্থপতি ও গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এই কথা বলেছেন। এ ছাড়া ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন একই কথা বলেন)।

৩. ‘তমদ্দুন মজলিশ’ কী?

উত্তর : একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

৪. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়?

উত্তর : তমদ্দুন মজলিশ।

৫. ‘তমদ্দুন মজলিশ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৪৭

৬. ‘তমদ্দুন মজলিশ’ কার নেতৃত্বে গঠিত হয়?

উত্তর : অধ্যাপক আবুল কাসেম।

৭. ভাষা আন্দোলনের সময় ‘পূর্ববাংলা ভাষা কমিটি’র সভাপতি কে ছিলেন?

উত্তর : আকরাম খাঁ।

৮. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?

উত্তর : কাজী গোলাম মাহবুব।

৯. কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয়?

উত্তর : ১১ মার্চ ১৯৪৮।

১০. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাক নাম কী ছিল?

উত্তর : আবাই।

১১. ভাষাশহীদদের মধ্যে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?

উত্তর : আবুল বরকত ও আবদুল জব্বার।

১২. শফিউর ও সালাম কত তারিখে শহীদ হন?

উত্তর : ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি।

১৩. ভাষাশহীদ সালামের পেশা কী ছিল?

উত্তর : রিকশাচালনা।

১৪. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?

উত্তর : ১৯৫২ সালের ৩১ জানুয়ারি।

১৫. একুশের প্রথম গান ‘ভুলব না, ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না’ এর রচয়িতা কে?

উত্তর : ভাষাসৈনিক আ ন ম গাজীউল হক।

গ্রন্থনা : এজাজ পারভেজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত