বেশ অনেকদিন ধরেই জুটি বেঁধে নাটকে কাজ করছেন শামীম হাসান সরকার ও অহনা রহমান। একসাথে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমন গুঞ্জনই চারপাশে। তারা নাকি চুটিয়ে প্রেম করছেন।
এরইমধ্যে এ প্রসঙ্গে একাধিকবার কথা বলেছেন শামীম। নিজের ফেসবুকেও দিয়েছেন অহনার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অহনা। তিনিও দিলেন ইঙ্গিতপূর্ণ উত্তর।
সংবাদমাধ্যমকে অহনা বলেন, ‘সম্পর্ক তো থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। এ সম্পর্ক কাজের জায়গায়। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে—এ পারসোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইছি না।’
তিনি আরও বলেন, অনেকেই অনেক কথা বলছেন, সেটা আমরা কেউ পাত্তা দিচ্ছি না। আমরা একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটির অভিনয় ভালোভাবে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন কাজ করে যেতে চাই। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহ ভালো জানেন। আমার বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে। সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটা আমি এখনও জানি না।
