জি এম কাদের বললেন

কাউকে ভয় করে রাজনীতি করব না

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৩ এএম

জাতীয় পার্টি (জাপা) ইসলামি মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি করব না। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই ইসলামি জলসা বা তাফসির মাহফিলে রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি নিয়ে আলোচনা হবেই। মাহফিলে সত্যের পক্ষে কথা হলেই একটি মহল উত্তেজিত হয়ে পড়ে। আসলে তারা সত্যকে ভয় পায়, অন্ধকার ঘরে নিজেকেও ভয় পায় মহলটি। গতকাল সোমবার দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জি এম কাদের এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত