বেনাপোলে দুই বাংলার মানুষের মিলনমেলা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের বেনাপোল নোম্যান্সল্যান্ডে বসেছে বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের মিলনমেলা। গতকাল মঙ্গলবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ভাষার টানে শহীদদের প্রতি সম্মিলিত শ্রদ্ধা জানাতে দুই বাংলার ভাষাপ্রেমীরা মিলিত হন। এ-সময় ফুলে ফুলে ভরে ওঠে নোম্যান্সল্যান্ডে নির্মিত শহীদ মিনারের বেদি।

দুই দেশের জাতীয় পতাকা, নানা রঙের ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড আর ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয় নোম্যান্সল্যান্ড এলাকা। দুই বাংলার মানুষের এ মিলনমেলায় উভয় দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। উভয় দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেয় এ অনুষ্ঠানে। যৌথভাবে আয়োজন করা হয় আলোচনা সভার। সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিধায়ক বিনা মন্ডল, বিধায়ক বিশ^জিৎ দাস, বনগাঁও পৌরসভার চেয়ারম্যান গোপাল শেড প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত