প্লাস্টিক খাত থেকে ৩৫০০ কোটি টাকা রাজস্ব আদায়

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২২ এএম

প্লাস্টিক খাতে বর্তমানে সারা দেশে পাঁচ হাজারের বেশি ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। এসব প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার। গতকাল বুধবার ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মন্ত্রী বলেন, বর্তমানে অভ্যন্তরীণভাবে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় প্লাস্টিক পণ্যের অবস্থান ১৩তম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত