তেজগাঁও সড়কে গাড়ি পার্কিং করা যাবে না : আতিক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১২ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, তেজগাঁও আনিসুল হক সড়কে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। এই সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ডিএনসিসির অঞ্চল-৩-এর আওতাধীন তেজগাঁও আনিসুল হক সড়কের অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএনসিসি। অভিযান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন। খবর বাসসের।

মেয়র বলেন, ‘আমরা এখানে এলে এই রাস্তা খালি হয়ে যায়। আবার আমরা ফিরে গেলে আগের মতই সড়ক দখল করে রাখে। ট্রাক মালিক ও চালকরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে টম অ্যান্ড জেরি খেলা খেলছে। এই কাজ করে সড়কে যানজট তৈরি হচ্ছে এবং জনভোগান্তি হচ্ছে। এই টম অ্যান্ড জেরি খেলা আর খেলতে দেওয়া হবে না। জনগণের চলাচল বাধাগ্রস্ত করে এ রাস্তায় কোনো গাড়ি রাখতে দেওয়া হবে না।’ বেলা সাড়ে ১১টায় মেয়র মো. আতিকুল ইসলাম সরেজমিনে সড়কটি পরিদর্শনে যান। ট্রাক মালিক সমিতির অফিসের সামনে সড়ক জুড়ে বেশ কিছু ট্রাক রাখা ছিল। মেয়রের নির্দেশে পরে সেখান থেকে ওই ট্রাকগুলো সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত