‘আগামী’ স্কুল আউটরিচ প্রোগ্রাম ব্র্যাক ব্যাংকের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫১ পিএম

শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং ও আর্থিক সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য ‘আগামী’ স্কুল আউটরিচ প্রোগ্রাম শুরু করেছে ব্র্যাক ব্যাংক। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় একাডেমিয়া স্কুলের সঙ্গে এই কার্যক্রম পরিচালনা করবে তারা। ব্যাংক হিসেবে ব্র্যাকই প্রথম এই কার্যক্রমের ব্যবস্থা করার জন্য ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে পার্টনারশিপ করেছে।

গত ৬ ফেব্রুয়ারি স্কুল ক্যাম্পাসে ‘আর্থিক ও ব্যাংকিং সাক্ষরতা সেশন’ শীর্ষক অনুষ্ঠানের প্রথম দিনে, ব্যাংকের আগামী টিম সঞ্চয়ের গুরুত্ব এবং টিপসের পাশাপাশি বিনিয়োগের মূল বিষয়ে বিশদভাবে বর্ণনা করে। অনুষ্ঠানে মোট ১১০ জন শিক্ষার্থী ব্র্যাক ব্যাংকের ফিউচার স্টার অ্যাকাউন্ট, ‘আগামী’ সেভারস অ্যাকাউন্ট, ‘আগামী’ পার্সোনাল লোন, স্টুডেন্ট ফাইল সার্ভিসসহ বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে জানার সুযোগ পান।

পরে ৮ ফেব্রুয়ারি ‘ব্যাংকিং বেসিক ফর স্টুডেন্টস’ পর্বে, একাডেমিয়া স্কুলের শিক্ষার্থীদের একটি দলকে ব্যাংকের ধানম-ি ২৭ শাখা ঘুরিয়ে দেখানো হয়। ইকেওয়াইসি’র মাধ্যমে কীভাবে অ্যাকাউন্ট খোলা হয়, কীভাবে নগদ লেনদেন হয় এবং কীভাবে শাখায় গ্রাহকদের মানসম্পন্ন সেবা দেওয়া হয়, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত