আজকে আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কল্যাণেই আমরা এত মানুষ বিভিন্ন জায়গা থেকে যুক্ত হতে পেরেছি। আমাদের প্রধান কাজ হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানান আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের জেলা ও মহানগর শাখার দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, তথ্য গবেষণা ও বিজ্ঞান-প্রযুক্তি সম্পাদক ও উপ-সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের নেত্রী, আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা এখন উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছি। বিশ্ব রক্তচক্ষু উপেক্ষা করে আমরা নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মান করেছি, আমরা মহাকাশে স্যাটেলাইট স্থাপন করেছি, দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছি। এতসব সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়। আমাদের অর্জনগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে আর সেই লক্ষ্য নিয়েই আজকে আমরা সবাই একত্রে মিলিত হয়েছি।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর সমন্বয়ক তন্ময় আহাম্মেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, বিগত কমিটির বিজ্ঞান উপ-কমিটির সাইবার মনিটরিং সেলের আহ্বায়ক সুফি ফারুক ইবনে আবু বকর, আওয়ামী লীগ ওয়েব টিমের সদস্য ইমরুল কায়েস ইমন এবং জেলা ও মহানগর ইউনিট আওয়ামী লীগের দপ্তর, প্রচার ও তথ্য - গবেশনা ও বিজ্ঞান সম্পাদকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্রচার কৌশল নিয়ে ভার্চুয়াল কর্মশালা করে আসছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর এএলবিডি ওয়েব টিম।
