নড়াইলে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৪ পিএম

নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা শ্মশানের পাশ থেকে দীপ্ত সাহা নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানাগেছে, হোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দিনোবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা রোববার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরেনি। আজ সকালে হোগলাডাঙ্গা শ্মশানের পাশের ঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত