অবৈধ ইটভাটা বন্ধে ডিসিদের অভিযানের নির্দেশ

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৬:৫২ এএম

সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালানোসহ দ্রুত পদক্ষেপ নিতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের পরিবেশদূষণ নিয়ন্ত্রণ অধিশাখা-১ থেকে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয় থেকে ডিসিদের কাছে পাঠানো চিঠিতে দেশের সব অবৈধ ইটভাটা, বিশেষ করে অধিক ক্ষতিকর ইটভাটা অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ করতে বলা হয়েছে। কোনো লাইসেন্স ছাড়াই নতুন করে গড়ে ওঠা ইটভাটাগুলোর বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করতে বলা হয়। যে জেলাগুলোয় বৈধ ইটভাটার চেয়ে অবৈধ ইটভাটা বেশি, সেসব জেলার ডিসিকে বিশেষ অভিযান পরিচালনা করে তা মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

জারি করা অন্য এক চিঠিতে জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সব সরকারি অফিসে এবং উপকূলীয় এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে পরিবেশদূষণ রোধে মাসিক সভা ও অংশীজনদের নিয়ে নিয়মিত আলোচনা সভা এবং জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম বাস্তবায়ন করতে বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত