মেসিকে হুমকি!

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৬:৩৪ এএম

 

আর্জেন্টিনায় লিওনেল মেসির জন্মশহর রোজারিও। কাতার বিশ্বকাপ জয়ের পর রোজারিওর বাড়িতে উদযাপনও করেছেন। তবে বৃহস্পতিবার আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ৩টায় যে ঘটনা ঘটেছে, এরপর মেসি হয়তো রোজারিও যাওয়ার আগে দু’বার ভাববেন। মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপার মার্কেটে এলোপাতাড়ি গুলি (১৪) ছুড়েছে দুর্বৃত্তরা। পরে মেসিকে হুমকি দিয়ে একটা চিরকুট রেখে দ্রুত চলে যায় তারা।  গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। বাইরে থেকে দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুই ব্যক্তি। যাওয়ার আগে রাস্তায় ফেলা চিরকুটে মেসিকে হুমকি দেওয়া হয়। সেখানে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’ ঘটনার তদন্তে নেমেছে আর্জেন্টিনার পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত