দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৬:৫৫ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা কাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ রফিক (৪০)। তিনি উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উখিয়া ১৯ নম্বর ক্যাম্পের এ-ব্লকে এই ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, জুমার নামাজের আগে ৮-১০ জন মুখোশধারী হঠাৎ রোহিঙ্গা ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলেন জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত